ইউ কে-এর দর্শনার্থী
যে সকল ব্যক্তি সাধারণভাবে ইউনাইটেড কিংডম (ইউকে)-এ বসবাস করেন তাদের জন্য হাসপাতালের চিকিত্সা বিনামূল্যে পাওয়া যায়। আপনি যদি সাধারণভাবে ইউকে-তে বসবাস না করেন তাহলে আপনার কোনো চিকিত্সার প্রয়োজন থাকলে আপনাকে অর্থপ্রদান করতে হতে পারে।
এমনকি আপনি একজন ব্রিটিশ নাগরিক হলেও, অথবা অতীতে এখানে বসবাস বা কাজ করতে থাকলেও এটি প্রযোজ্য।
বিনামূল্যে চিকিত্সা
উপরিক্ত নিয়মটির কয়েকটি ব্যতিক্রম আছে। আপনি যদি ইউকে-এর যে কোনো প্রকারের দর্শনার্থী হন - রাষ্ট্রীয়তা অথবা অবস্থা ব্যতিরেকে- আপনাকে কখনোই নিম্নলিখিতগুলির জন্য অর্থপ্রদান করতে হবে না:
- হাসপাতাল দুর্ঘটনা এবং আপত্কালীন বিভাগ-এ প্রদান করা চিকিত্সা (হাসপাতালের অন্যত্র প্রদান করা আপত্কালীন চিকিত্সা বাদ দিয়ে)
- ওয়াক-ইন-সেন্টার -এ প্রদান করা চিকিত্সা, যদি সেই চিকিত্সাটি হাসপাতাল দুর্ঘটনা এবং আপত্কালীন বিভাগ-এ প্রদান করা চিকিত্সার মত একইপ্রকারের হয়
- কিছু ধরনের সংক্রামিত রোগের জন্য চিকিত্সা
- বাধ্যতামূলক মনোরোগের চিকিত্সা
- পরিবার পরিকল্পনা পরিষেবা
আপনি একবার ভর্তি-রোগী (ইন পেশেন্ট) হিসাবে বিধিবদ্ধভাবে ভর্তি হয়ে গেলে, বা একটি বর্হিবিভাগীয় রোগী (আউট পেশেন্ট) সংক্রান্ত ক্লিনিকে রেজিস্ট্রিকৃত হয়ে গেলে, অন্যান্য বিষয়গুলির জন্য আপনি অব্যাহতি না পেলে পরবর্তী চিকিত্সার জন্য অর্থপ্রদান করার ব্যাপারে আপনি দায়বদ্ধ থাকবেন।
ছুটি কাটাতে আসা ব্যক্তি এবং দর্শনার্থী
নিয়ম অনুসারে, যে সকল ব্যক্তি ইউকে-তে ছুটি কাটাতে বা স্বল্প-মেয়াদের ভ্রমণে আসেন তাদের NHS হাসপাতালে চিকিত্সার জন্য অর্থপ্রদান করতে হবে, যদি না সেই চিকিত্সাটি ছাড়ের শর্তগুলি পূরণ করে (উপরে দেখুন)তাহলে তা প্রযোজ্য হবে না। কিন্তু আপনি যদি একটি EEA সদস্য রাজ্য অথবা স্যুইত্জারল্যান্ড থেকে ভ্রমণের জন্য আসেন, তাহলে আপনি কিছু ধরনের NHS হাসপাতালের চিকিত্সা বিনামূল্যে পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন। এটি নিম্নলিখিতগুলির মধ্যে সীমিত:
- আপনি ইউকে-তে এসে পৌঁছানোর পরে দেখা দেওয়া রোগাবস্থার চিকিত্সা এবং যেটির অবিলম্বে চিকিত্সার প্রয়োজন হয়।
- এমন একটি দীর্ঘ-স্থায়ী রোগাবস্থার চিকিত্সা যেটি আপনার ইউকে-তে থাকার সময়ে জটিল অবস্থায় উপনীত হয়।
আপনি যদি এমন একটি দেশ থেকে ঘুরতে আসেন যেটির সঙ্গে ইউকে-এর একটি দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি আছে, তাহলে যে রোগাবস্থাটি আপনার ইউকে-তে এসে পৌঁছানোর পরে দেখা দেয় এবং অবিলম্বে চিকিত্সার প্রয়োজন তেমন রোগের জন্য NHS হাসপাতালে চিকিত্সা পাওয়ার যোগ্য হবেন। এই সকল চুক্তিগুলি পৃথকভাবে স্থির করা হয়: বিবরণের জন্য আপনার নিজের দেশের কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করুন।
যে সকল EEA সদস্য রাজ্য অথবা দেশের সঙ্গে ইউকে-এর একটি দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি আছে সেগুলির তালিকা এখান থেকে পেতে পারেন: Country-by-country guide.
আপনি কিছু ধরনের বিনামূল্য চিকিত্সা পাওয়ার যোগ্য কিনা তা নির্ধারণ করা প্রতিটি স্বতন্ত্র হাসপাতালের বিবেচনাধীন। আপনাকে নথিগুলি সরবরাহ করতে বলা হতে পারে, যার অন্তর্ভুক্ত হল:
- পাসপোর্ট বা পরিচয়পত্র;
- ভ্রমণের প্রামাণ্য নথি;
- বৈধ ইউরোপীয়ান হেলথ ইনসিওরেন্স কার্ড।
আপনি যদি মনে করেন যে আপনাকে ইউ কে-তে NHS চিকিত্সার জন্য অর্থপ্রদান করতে হবে, তাহলে আপনার ভ্রমণের পূর্বে স্বাস্থ্য বীমা করে রাখার জন্য আপনাকে সবিশেষ পরামর্শ দেওয়া হয়।
আশ্রয় সন্ধানকারী
আশ্রয়ের জন্য আবেদনপত্র বা আপিলের অগ্রগতি ঘটার সময়ে বিনামূল্য NHS চিকিত্সা পাওয়ার জন্য আপনি যোগ্য বিবেচিত হতে পারে। আপনি যদি হোম অফিস বাসস্থানে থাকেন তাহলে আপনি আবেদন করার পর আপনার একটি বিনামূল্য স্বাস্থ্য সংক্রান্ত মূল্যায়ন করা হবে। আপনি যদি অন্য কোথাও থাকতে মনস্থ করেন তাহলে আপনি একজন জিপি-এর কাছে রেজিস্ট্রি করতে পারেন। আপনার প্রথম ভাষাটিতে আপনার কোনো দোভাষী বা তথ্যের প্রয়োজন থাকলে তাও প্রদান করা যেতে পারে।
আপনি প্রেসক্রিপশন চার্জ প্রদান করার জন্য সাহায্যও পেতে পারেন। আপনি যদি হোম অফিস-এর সাহায্য পান তাহলে আপনি একটি NHS চার্জেস সার্টিফিকেট (HC2) পাবেন যেটি আপনার প্রেসক্রিপশনের সকল খরচ বহন করবে। আপনি যদি নিজের খরচ নিজেই চালান অথবা আপনার আবেদনটি ব্যর্থ হয়ে যায়, তাহলেও আপনি NHS লো ইনকাম স্কিমের বা (NHS স্বল্প আয় যোজনার) অধীনে সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে পারেন।
ছাত্রছাত্রীরা
কিছু পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ NHS স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাওয়ার যোগ্য। যোগ্য বিবেচিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই 6 মাস বা তার চেয়ে দীর্ঘ সময়ের পূর্ণ-সময়ের কোর্স বা প্রকৃতপক্ষে ইউ কে সরকারের আর্থিক অনুমোদনপ্রাপ্ত যে কোন সময়ব্যাপী একটি কোর্স-এ পাঠরত হতে হবে।
কেবলমাত্র কোর্সটি চলাকালীন আপনি বিনামূল্য চিকিত্সার অধিকার পেতে পারবেন। এটি আপনার স্বামী/স্ত্রী, আইনত সঙ্গী এবং কোনো নির্ভরশীল সন্তান পাবেন যদি তারা আপনার পড়ার সময়ে আপনার সঙ্গে স্থায়ীভাবে বসবাস করেন। আপনার যদি স্বাস্থ্যসেবা গ্রহণ করার প্রয়োজন হয় তাহলে আপনাকে আপনার পাঠের এবং অবস্থার বর্তমান প্রমাণ দিতে হবে। প্রযোজ্য অনুসারে, আপনার নিম্নলিখিতগুলি প্রদান করা উচিত:
- আপনি যদি একজন EEA অথবা স্যুইস নাগরিক না হন তাহলে একটি বৈধ ছাত্র ভিসা
- আপনি যদি একজন EEA অথবা স্যুইস নাগরিক হন তাহলে আপনার জাতীয়তার প্রমাণপত্র যেমন পাসপোর্ট বা EEA রেসিডেন্স কার্ড
- আপনি যে একটি যোগ্যতা-উত্তীর্ণ পাঠের কোর্স করছেন, বা এরকম একটি সম্প্রতি সমাপ্ত করেছেন তার প্রমাণ
- আপনি যে প্রকৃতপক্ষে ইউ কে সরকারের আর্থিক অনুমোদনপ্রাপ্ত একটি কোর্স করছেন সেটি বিবৃত করে আপনার ইউনিভার্সিটি(বিশ্ববদ্যালয়) অথবা কলেজ থেকে দেওয়া নথি বা প্রমাণ
- আপনি একজন সফল অংশগ্রহণকারী এবং আপনি যে আপনার ইউনিভার্সিটি অথবা কলেজে পাঠরত আছেন তা নিশ্চিত করে সরকারী সংস্থা থেকে দেওয়া একটি স্বীকৃতিপত্র।
মরশুমী কর্মী
আপনি যদি একজন ইউ কে-ভিত্তিক নিয়োগকারীর জন্য কাজ করেন অথবা স্ব-নিযুক্ত হন তাহলে আপনি সম্পূর্ণ NHS চিকিত্সা পাওয়ার যোগ্য। আপনাকে আপনার অবস্থার প্রমাণ দিতে হতে পারে, যার অন্তর্ভুক্ত হতে পারে:
- রাষ্ট্রীয়তা প্রমাণ, যেমন EEA অথবা স্যুইস নাগরিকদের জন্য পাসপোর্ট
- আপনার যদি ইউকেতে কাজে নিযুক্ত হওয়ার জন্য আপনার যদি প্রয়োজন হয় তাহলে একটি বৈধ কাজের পারমিট
- আপনি বর্তমানে ইউ কে-ভিত্তিক চাকুরীতে নিযুক্ত আছেন তার প্রমাণ, যেমন সাম্প্রতিক পারিশ্রমিকের স্লিপ, রসিদ বা স্ব-নিযুক্তির চালান। এগুলি ছাড়াও বা এগুলির পরিবর্তে আপনার নিয়োগকারীর কাছ থেকে একটি সাম্প্রতিক পত্রের অনুরোধও করা হতে পারে।
দীর্ঘ-মেয়াদী প্রচরণশীল ব্যক্তিরা এবং আইনসঙ্গত বিদেশীরা
সম্পূর্ণ NHS চিকিত্সা পাওয়ার জন্য আপনার একজন ইউ কে নাগরিক হওয়ার প্রয়োজন নেই। আপনি যদি ইউ কে-তে আইনসঙ্গতভাবে বসবাস করেন তাহলে আপনার সম্পূর্ণ NHS চিকিত্সা পাওয়ার অধিকার আছে, যদিও আপনাকে আপনার বাসস্থানের প্রমাণ দিতে বলা হতে পারে।
আপনি সুস্থ থাকলেও আপনার একজন জিপি-এর কাছে রেজিস্টার করে রাখা, উচিত যাতে আপনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিত্সা পেতে পারেন।
অনুবাদ
পৃথিবীর 150টিরও বেশি সবচেয়ে জনপ্রিয় ভাষায় NHS স্বাস্থ্য পরিষেবা এবং তথ্য প্রদান করতে পারে। আপনি ডায়রেক্ট-এ 0845 46 47 নম্বরে ফোন করার মাধ্যমে এবং আপনার প্রয়োজনীয় ভাষাটির নাম ইংরেজিতে বলার মাধ্যমে আপনার পছন্দের ভাষাটিতে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতে পারেন। পরিষেবাটি দিনের 24 ঘন্টা সময়েই চালু থাকে এবং এটি সম্পূর্ণরূপে গোপনীয়। ডাক্তারের কাছে বা হাসপাতালে দেখাতে যাওয়ার সময় আপনার যদি একজন দোভাষীর প্রয়োজন থাকে তাহলে আপনার জন্য সেই বন্দোবস্তও করা যাবে, কিন্তু আপনাকে এটি পূর্বাহ্নে নির্দিষ্ট করতে হবে। আপনার ডাক্তারের সঙ্গে নির্দিষ্ট সময়ের আগে থেকেই যোগাযোগ করার চেষ্টা করুন। আপনি প্রাসঙ্গিক নথিগুলির অনুবাদের অনুরোধ করতে পারেন। আপনি যদি বিনামূল্য স্বাস্থ্যসেবার জন্য যোগ্য বিবেচিত হন, তাহলে এই পরিষেবাগুলিও বিনামূল্যে পাওয়া যাবে।